15.1 C
Munich
Tuesday, May 26, 2026

গণধর্ষন মামলার অন্যতম আসামি ফুলবাড়িয়ার জহিরুল বন্দুকযুদ্ধে নিহত

Must read

সুমন ভৌমিকঃ গত ৩ আগষ্ট আনুমানিক রাত ৮ ঘটিকায় ফুলবাড়িয়াধীন পলাশতলী গ্রামের মৃত ইউনুস আলী’র মেয়ে খুকি আক্তার (১৬) গণধর্ষণের শিকার হয়। তিন নরপিচাশ জোরপূর্বক খুকিকে ধর্ষণ করে এবং সেই সময় সে অজ্ঞান হয়ে যায়। গণধর্ষণের ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৬(৮)১৯।

উক্ত ঘটনার পরবর্তী সময়ে ময়মনসিংহের পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা নড়েচড়ে বসে। ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন (বিপিএম) ফুলবাড়িয়া থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

ফুলবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্ষণকারীরা পাট্রিরা কালাদহ ঈদগাহ’র সামনে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ৫/৮/১৯ তারিখ দিবাগত রাত ২টা ৩০মিনিটে আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার অভিযান কালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়তে থাকে। ফুলবাড়িয়া থানা পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়লে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে আসামী মোঃ জহিরুল ইসলাম (২০)কে আহত অবস্থায় ১টি পাইপগান সহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আহত আসামী জহিরুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। গ্রেফতার অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে ২ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article