19.3 C
Munich
Monday, May 25, 2026

চাকলাপাড়ায় পাগল খাজা গণি মস্তান জীর ২৩ তম স্মরন সভা

Must read

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের চাকলাপাড়া পুরাতন হাটখোলা পাগল খাজা গণি মস্তান জীর ২৩ তম স্মরন সভা উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্ভোদন করেন ৮ নং চাঁদপুর ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঝিনাইদহ জেলা, মোঃ শামসুল ইসলাম নির্বাহী পরিচালক সিও,মোঃ কামাল হোসেন প্রভাষক হাজী আরশাদ আলী কলেজ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজু আহমেদ। অসংখ্য বাউল ও ভক্তানুরাগীর আয়োজনে বাউল সংগীত শুরু হয়, চলে গভীর রাত পর্যন্ত। পাগল খাজা গণি মস্তান স্মরন সভার কমিটি সূত্রে জানা যায়, সুদুর ঢাকা, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাংগা থেকে অসংখ্য ভক্তানুরাগীরা এসেছেন বাউল গান করতে ও উপভোগ করতে। এ বাউল সংগীত চলবে ৩ দিন ব্যাপি। সার্বিক তত্তাবধানে আছেন মোঃ মাহবুব মোরশেদ বিপু ও অশোক কুমার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article