19.3 C
Munich
Monday, May 25, 2026

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Must read

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩ টি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী অরুন কুমার দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর কোতয়ালী থানার সেখহাটি গ্রাম থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী। গ্রেফতারকৃত অরুন কুমার ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের কার্তিক কুমার দত্তের ছেলে। সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ৭ টি মামলার আসামী ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী অরুন কুমার যশোরের সেখহাটি গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাজা ঘোষনার পর থেকে আসামী অরুন কুমার দত্ত দীর্ঘদিন যশোর জেলায় পলাতক ছিল। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article