গত ১৯ জুন তুরস্কের বোদরুমে সাত পাকে বাঁধা পড়েছিলেন টলিউডের অন্যতম সফল অভিনেত্রী নুসরত জাহান। পাত্র নিখিল জৈন পেশায় ব্যবসায়ী। অবশ্য অভিনেত্রী বললেই নুসরতের পরিচয় শেষ হয়ে যায় না।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদও তিনি। সম্প্রতি এই নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশে উড়ে গেছেন সুদূর মরিশাস। সেখান থেকেই ইনস্টাগ্রামে বেড়ানোর ছবি শেয়ার করেছেন তাঁরা।


