15.1 C
Munich
Tuesday, May 26, 2026

রেলমন্ত্রী আজ ভারত যাচ্ছেন

Must read

ভারত সরকারের আমন্ত্রণে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ ভারত যাচ্ছেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিমসহ ৮ সদস্যের প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।

এ সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন।

ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয় সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সাথে প্রতিনিধি দলটি আলোচনা করবেন।

আগামী ৮ আগস্ট বাংলাদেশের প্রতিনিধি দলটির দেশে আসার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article