18 C
Munich
Tuesday, May 26, 2026

ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসের চেষ্টা চলছে

Must read

ডেঙ্গুর বিষয়ে আমরা শুধু হাসপাতালেই সেবাই দিচ্ছি না, ডেঙ্গুর যে উৎপত্তিস্থল আছে সেটাও ধ্বংস করতে চেষ্টা করছি। সিটি কর্পোরেশন দুটি ঔষধ ছিটিয়েছে। খুব তাড়াতাড়িই আমরা আশা করছি ডেঙ্গু মশাও কমে যাবে, ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ডেঙ্গু বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। প্রতিনিয়ত এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। যেই অল্প সময়ের মধ্যে ১৭ হাজার রোগী ভর্তি হয়েছে তাতে ১২ হাজার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এটি কিন্তু বিরল ঘটনা। আমি আশা করছি অল্প দিনের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রী আরও বলেন, আমরা আশা করছি যে পদেক্ষেপগুলো আমরা গ্রহণ করছি সেই প্রক্রিয়াগুলো জোরদার করলে আগামীতে আরও ফল পাব। আমরা নতুন হাসপাতালে বেড বাড়িয়েছি প্রয়োজনে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট এবং শেখ রাসেল ইন্সটিটিউট স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এই দুটি হাসপাতাল আমরা রেডি রেখেছি।

মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় আমরা জেলা সিভিল সার্জনদের জানিয়ে দিয়েছে কীভাবে ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিতে হবে। আমাদের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার সারা বাংলাদেশ ভিজিট করছে। তারা প্রতিটি জেলায় যাবেন। ডেঙ্গু রোগীর চিকিৎসায় একটি বুকলেট করা হয়েছে এটা সব জেলাসহ প্রাইভেট হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে মনিটরিং করা হচ্ছে। প্রতিনিয়ত তথ্য আমাদের কাছে আসছে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article