15.1 C
Munich
Tuesday, May 26, 2026

সমালোচনার ঝড়, অবশেষে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

Must read

ডেঙ্গুর অবস্থা যেখানে ভয়াবহ, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ করে বিদেশ সফর? এ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের সর্বত্র চলছে সমালোচনা ঝড়। এই সামলোচনার মুখে পড়ে অবশেষে স্বাস্থ্যমন্ত্রী তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (৩১ জুলাই) দেশে ফিরছেন।

আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করবেন।

গত ২৭ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান তিনি। দেশের ডেঙ্গু পরিস্থিতি ও গণমাধ্যম-সোশ্যাল মিডিয়ায় তার এই সফর নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনার সৃষ্টি হওয়ায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন আজ।

একটি নির্ভযোগ্য সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী চোখের চিকিৎসা করাতে মালয়েশিয়ায় গেছেন। তিনি সচরাচরই এই চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করিয়ে থাকেন। এবারও তার চোখ পরীক্ষা করাতেই গিয়েছিলেন বলে জানা যায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article