10.7 C
Munich
Wednesday, June 10, 2026

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

Must read

ঊর্মিবাংলা প্রতিদিন রিপোর্ট:
চলমান সারাদেশ ব্যাপী মাদকসেবী ও মাদক বিক্রেতা নির্মূলের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর ধারা অব্যাহত রেখেছেন।
মাদক, অবৈধ অস্ত্র, মাদক বিক্রেতা, অসাধু সব ব্যবসায়ীদের আতঙ্ক এখন ময়মনসিংহ ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত ৩০/০৭/১৯ তারিখে ডিবি ওসি শাহ কামাল আকন্দ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা উপজেলায় রাত ৮:৩০ মিনিটে মল্লিকবাড়ী এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কবির হোসেন (২৪), পিতা-রুস্তম আলী, মাতা-কল্পনা আক্তার, সাং-দামিয়াপাড়া, আঃ হামিদ (২৮), পিতা-আবুল হোসেন, মাতা-হামিদা খাতুন, আমিনুল ইসলাম (২৬), পিতা-মজিবুর রহমান, মাতা-আমেনা খাতুন, উভয় সাং-দেবরাজ, সর্ব থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article