10.7 C
Munich
Wednesday, June 10, 2026

২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩৮৪৭ ডেঙ্গু রোগী

Must read

মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব সমন্বয় ও সংস্কার মো. মজিবুর রহমান বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছে ৩ হাজার ৭৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ডেঙ্গু উৎপাতের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৩ হাজার ৬৩৭ রোগী।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন দপ্তরের সচিবদের সমন্বয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা, ডেঙ্গুসহ গুজব বিষয়ে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের হাসপাতালগুলো থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭৪০ জন রোগী চিকিৎসা নিয়ে নিয়েছেন বাসায় চলে গেছে।

দেশের বন্যা পরিস্থিতির সার্বিকভাবে উন্নতি হয়েছে এ কথা উল্লেখ করে সচিব বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে। বন্যা পরবর্তী সময় যাতে বন্যাকবলিত এলাকার মানুষের চিকিৎসা ব্যবস্থা ভালো থাকে সে বিষয়ে আমাদের সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, এবারের ঈদের ছুটিতে সকল সরকারি কর্মকর্তাদের ঢাকায় ঈদ উদযাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সচিব বলেন, আমাদের কাছে আসা তথ্যমতে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে মারা গেছে ৮ জন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এ সংখ্যা ১ থেকে ২ জন বাড়তে পারে।

স্কুল কলেজগুলোর ভর্তি নির্দেশনা আর কথা তুলে ধরে সচিব বলেন, স্কুল কলেজগুলোতে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গুজব বিষয়ে সভার সিদ্ধান্ত উল্লেখ করে সচিব বলেন, গুজব বন্ধে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article