22.4 C
Munich
Wednesday, June 17, 2026

ডেঙ্গু মশা নিধনে সবাইকে এগিয়ে আসতে হবে-প্রধানমন্ত্রী

Must read

ডেঙ্গু মশা নিধনে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। লন্ডন থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রী কার্যালয়ে দুপুরে ডেঙ্গু মশা নিধনে আওয়ামী লীগের যৌথ সভায় দলীয় কর্মীদের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় ঢাকা মহানগরের শীর্ষ নেতা, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ অংশ নিয়েছেন। ডেঙ্গু নিধনে সকলে ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেশে উৎপাদিন দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারদের কারসাজির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এটাই একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article