15.1 C
Munich
Sunday, May 17, 2026

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

Must read

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে আরো জানানো হয়, ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামী ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।
আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article