14.3 C
Munich
Sunday, May 17, 2026

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Must read

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী মাসে ঢাকা সফর করবেন।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, ‘তিনি (জয়শঙ্কর) ২০ ও ২১ আগস্ট এক শুভেচ্ছা সফরে ঢাকায় আসতে পারেন।’
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জয়শঙ্কর ইতোমধ্যেই তার বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ডাকা ও নয়াদিল্লি তার এ সফর চূড়ান্ত করার কাজ করছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ঢাকা সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গত মাসে পঞ্চম কনফারেন্স অন ইন্টারেকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ)’র ফাঁকে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতে জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে জয়শঙ্কর আশ্বাস দেন যে তিনি তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article