30.2 C
Munich
Tuesday, May 26, 2026

ডিআইজি প্রিজন ৮০ লাখ টাকাসহ গ্রেফতার

Must read

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের ৮০ লাখ টাকা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন।’

জানা গেছে, অভিযানের সময় পার্থর বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয়।

এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।

পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়।

এদিকে রবিবার কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article