Thursday, July 2, 2026

সারা দেশে ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৩ জন

Must read

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশের ১৩টি সরকারি হাসপাতালে ৪৩৮ জন, ৩৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জনসহ ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
এছাড়া বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৬শ’ ৭১ জন রোগী।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭ হাজার ৮শ’ ৪৯ জন।
বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ওই তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article