12 C
Munich
Sunday, May 17, 2026

বেগম খালেদা জিয়ার জন্য জরুরী ডাক্তার আসতে ১০দিন লাগে : ডাঃ এ জেড এম জাহিদ

Must read

চীফ রিপোর্টারঃ বিএসএমএমইউতে বেগম খালেদা জিয়ার দাঁতের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় জরুরীভাবে ডেন্টাল ডিপার্টমেন্টে কল করা হয়েছিলো । হাসপাতালের এ ব্লক থেকে কেবিন ব্লকে ডেন্টিস্ট’র আসতে ১০ দিন লেগেছিল । কথাগুলো বলেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেডএম জাহিদ হোসেন ।

গত শুক্রবার, জুলাই ২৭, ২০১৯, বিকেল ৪টায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপার্সন’র কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রেসকনফারেন্স বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান উপস্থিত সাংবাদিকবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দদের ।

দলটির ভাইস চেয়ারম্যান বলেন, ‘এ ব্লক থেকে কেবিন ব্লকে যেতে যদি ডাক্তারের ১০দিন সময় লাগে, তাহলে এই ধরনের রোগীর প্রতি এই ধরনের আচরণ, কী ইন্ডিকেট করে’ ।

তিনি আরো বলেন, ‘ডেন্টাল ডিপার্টমেন্ট এ ব্লকের চার তলায়। সেখানে যে ধরনের সুযোগ-সুবিধা আছে আপনারা সাংবাদিকরা একবার ঘুরে আসলে দেখতে পারেন যে, সত্যিকার অর্থে কি আছে ।

তিনি বলেন, ম্যাডামের মতো ৭৫ বছরের নেত্রীর যদি কোনো না কোনো সমস্যা হলে জরুরীভাবে ম্যানেজ করবে কিভাবে। সেখানে কি সুযোগ-সুবিধা আছে?

এছাড়া তিনি আরেকটি তথ্য জানান যে, বিএসএমএমইউতে খালেদা জিয়ার দাঁতে সুচিকিসার আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article