উৎপল মহন্তঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলে নৌকা ভ্রমণ করতে গিয়ে শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৌলভী বাজার সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৌলভী বাজার সংলগ্ন বিলে বন্যার পানিতে নৌকা দিয়ে বেড়াতে গিয়ে একই বাড়ির পাঁচজন পানিতে ডুবে মারা যায়।
নিহত শিশুরা হলেন- কালিকাপুর গ্রামের খবির উদ্দিনের মেয়ে সূবর্ণ (১৭), ঝুমা আক্তার, মোস্তফার মেয়ে অন্তরা (১০), রিপনের মেয়ে রোদশী (৮) ও জবান আলীর মেয়ে জান্নাত (১০)। তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মুহাব্বত কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


