18.9 C
Munich
Monday, June 15, 2026

নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

Must read

১৬ ঘণ্টা পর সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত ঘোষনা করা হয়েচে। মঙ্গলবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিকদের ৬টি সংগঠনের জোট `নৌযান শ্রমিক ফেডারেশনের’ ডাকে এই ধর্মঘট শুরু হয়।

শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ বুধবার (২৪ জুলাই) এক সভায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে নৌযান শ্রমিকদের ৬টি সংগঠনের জোট `নৌযান শ্রমিক ফেডারেশনের’ ডাকে ধর্মঘট শুরু হয়।

এপ্রসঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি শাহ আলম জানান, গত ২০ জুলাই ধর্মঘটের সিদ্ধান্ত হলেও এপর্যন্ত শ্রম অধিদপ্তর ও নৌযান মালিক সংগঠন সমঝোতার কোন উদ্যোগ নেয়নি। একারণে শ্রমিকরা ধর্মঘট পালনে অটল সিদ্ধান্তে ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article