18.9 C
Munich
Monday, June 15, 2026

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

Must read

জাতীয় পার্টিতে (জাপা) কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২০ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বন্যার্তদের সাহায্যে কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধু এইচ এম এরশাদ দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আমরা পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই। আমরা কাজের মাধ্যমে এইচ এম এরশাদের স্মৃতি সাধারণ মানুষের সামনে জীবন্ত করে রাখবো।

জাপা চেয়ারম্যান বলেন, বন্যার্তদের সহায়তায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়া ৪-৫টি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে।

এ সময় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের বিশাল এলাকা বন্যায় প্লাবিত। আমরা ত্রাণ বিতরণ করে দুর্গতদের পাশে থাকবো। দুর্গত এলাকায় জাপার নেতাকর্মীদের সাধ্যমত সহায়তা করতে আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article