চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ মহানগর যুবলীগ আহবায়ক শাহীনূর ও সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল পাঠান একত্রিত হয়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করতে এবার নব গঠিত সিটি কর্পোরেশনের ওয়ার্ড পযার্য়ে নতুন কমিটি দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এতে করে সাংগঠনিকভাবে এগিয়ে যাবে মহানগর যুবলীগ।
সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল পাঠান প্রতিবেধক কে মুঠোফোনে জানান, পর্যায়ক্রমে ময়মনসিংহ মহানগর যুবলীগের আওতাধীন ৩৩টি ওয়ার্ডকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি । এতে উজ্জীবিত হয়ে উঠবে মহানগর যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
রাসেল পাঠানের কথার ধারাবাহিকতা অবশেষে সাদৃশ্যমান । কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবার কার্যক্রম শুরু।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে আনুষ্ঠানিকভাবে দুইটি ওয়ার্ড কমিটি গঠন করলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান ও যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।
নবগঠিত ৩৩ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মুনীরকে আহবায়ক ও মোঃ নুরুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে আরো যুগ্ম-আহবায়কবৃন্দরা হলেন, মোঃ রিয়াজুল ইসলাম সুমন, মোঃ রাজিব হোসাইন, মোঃ নাসির উদ্দিন রয়েল।
এ ওয়ার্ডে ২১ জনকে সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
এছাড়া একই দিনে নগরীর ২০ নং ওয়ার্ডের নবগঠিত কমিটিতে শরিফুল রহমান সোহেলকে আহবায়ক ও মোঃ হাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব এবং হাফিজ খান সাগর, খায়রুল ইসলাম, আশিকুর রহমান, মোঃ রিপন মিয়াকে যুগ্ম আহবায়ক করে বহুল কাঙখিত ওয়ার্ড কমিটির বাস্তব রূপদান করলেন মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।
এছাড়াও উক্ত কমিটিতে ২১ জনকে সদস্য করে ২৬ জনকে পদায়ন করা হয়েছে । নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক ও সাংগঠনিক নিংমানুযায়ী ঘোষনাকৃত কমিটির পূর্ণাঙ্গ কমিটির গঠনকালের মেয়াদ ৯০ দিন অন্তর সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
ময়মনসিংহ মহানগর শাখার এই দুইটি ওয়ার্ড কমিটির ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি রাসেল পাঠান ।
এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, যুবলীগ সদস্য শামীম, জয়, মামুন, সোহাগ, সলিমুল্লাহ রসুল, রিফাত, রাজিব, রিজন, জিয়াউল, আল-আমীন, মুন্না, সম্রাটসহ প্রমুখ।


