15.1 C
Munich
Tuesday, May 26, 2026

৩৩৩ কল সেন্টারে তথ্য ও সেবা প্রাপ্তি বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কল সেন্টার ৩৩৩ থেকে তথ্য ও সেবা কিভাবে জনগণ পাবে এ উপলক্ষে ঝিনাইদহে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম রায়হান, মিজানুর রহমান, মাহমুদ হাসান টিপু, আলাউদ্দিন আজাদ, এ্যাড. শেখ সেলিম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার (আইসিটি) কামরুজ্জামান সরকার, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এছাড়াও ঝিনাইদহে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় জেলা প্রশাসক জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারেন।

গত সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে আজ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ৩৩৩ কল সেন্টারে কল দেওয়া হয়েছে। এর মধ্যে বাল্যবিয়ে, যৌতুক বন্ধ ও সামাজিক সমস্যা প্রায় ৩১ টি সেবা প্রদাণ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article