15.1 C
Munich
Tuesday, May 26, 2026

মেধা-যোগ্যতা ও সচ্ছতায় হয়েছে ময়মনসিংহে পুলিশের রিক্রুটিং-প্রেস ব্রিফিংয়ে এসপি শাহ আবিদ

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহে এক সময় নিম্ন আয়ের লোকদের পুলিশ এর চাকরী পাওয়া ছিল মাথায় হাত। “অর্থ ছাড়া চাকুরী” সেটা ছিল স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিনত করতে নিরলস প্রচেষ্ঠা চালিয়েছেন এবং সফলও হয়েছেন ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন সোনার হরিণখ্যাত পুলিশ কনস্টেবল পদে ১০০ টাকার ট্রেজারি চালান করেই মিলবে চাকুরী, সেটার ব্যবস্থা করেছেন। পুরুষ ও মহিলা মিলে মোট ২৫৭ জন যোগ্যতা ও সম্পূর্ন স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে চাকুরীর সুযোগ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ৪১ পূরণের লক্ষমাত্রা নিয়ে বাংলাদেশ পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর জন্য সম্পূর্ণ শতভাগ স্বচ্ছতাপূর্ন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ বিভাগকে কঠোর নির্দেশ প্রদান করেছেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার আইন সেবা সবার অধিকার’। বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিরাপত্তা ও সামাজিক গঠনমূলক কর্মকান্ডে পুলিশ বিভাগকে কাজ করার আহবান জানান। আধুনিক তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বিভাগের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

সেই লক্ষ্য নিয়ে গত ১’জুলাই/২০১৯ ইং তারিখ সকাল ৮ ঘটিকায় ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে নারী ও পুরুষ পুলিশ কনস্টেবল পদে যোগ্যতা যাচাই মূলক পরীক্ষা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে ৬ হাজার ২ শ ৮০ জন নারী-পুরুষ অংশ গ্রহন করে।

উক্ত পরীক্ষাতে নারী ও পুরুষ কনস্টেবল পদের আগ্রহী প্রার্থীদের শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের শর্ত সাপেক্ষে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বলেন, কনস্টেবল পদের জন্য নারী ও পুরুষ প্রার্থীগণ সরকার নিধারিত ১শত টাকার ট্রেজারি চালান ও ৩ টাকার ফরমের বাইরে অতিরিক্ত কোন ধরনের আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য সকল চাকুরী প্রত্যাশীদের সতর্ক করে দিয়েছেন । এর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করে জেলাব্যাপী প্রচারনা চালিয়েছেন।

তিনি আরো বলেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বাবদ কোন জালিয়াতি চক্র, পুলিশ সদস্য, রাজনৈতিক নেতা বা অন্য কোন ব্যক্তির সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত না হতে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

পুলিশ বিভাগের ধীরতাপূর্ন সাহসীকতায় ময়মনসিংহ থেকে মুছে গেছে জঙ্গী। গডফাদার ও সন্ত্রাসীদের কাছে তিনি আতংক। বাংলাদেশের শান্তিপূর্ন জেলা রোল মডেল ময়মনসিংহ, যার অবদান ময়মনসিংহ জেলা সুযোগ্য পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন।

তিনি আজ ৬ ঘটিকায় পুলিশ লাইন মাঠে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল নিয়োগ চুড়ান্ত বাছাই সংক্রান্তে প্রেস ব্রিফিং করেন। চুড়ান্তভাবে উর্ত্তীনদের নাম তালিকা ঘোষনা করেন। এতে পুরুষ সাধারন কোঠা ১৬০ জন, মুক্তিযোদ্ধা সন্তান/নাতি কোঠা পুরুষ ৩০ জন, পুলিশ পোষ্য পুরুষ ৭ জন, এতিম কোঠা পুরুষ ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোঠা পুরুষ ৪, মহিলা সাধারন ৫০, মুক্তিযোদ্ধা সন্তান/নাতি কোটা মহিলা ১, পুলিশ পোষ্য মহিলা ৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা মহিলা ১ মোট ২৫৭ জন নারী ও পুরুষ ট্রেনিং রিক্রুট এর জন্য মনোনীত হয়।

চুড়ান্ত ফলাফল প্রকাশে প্রেস ব্রিফিং কালে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাংলাদেশ পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী জনবান্ধব পুলিশের স্বপ্ন বাস্তবায়নের যে মহান ব্রত নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আইজিপি ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যে অঙ্গিকার ব্যাক্ত করেছেন, সেই অঙ্গিকার পুরণে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগে ময়মনসিংহ জেলা পুলিশ প্রয়োজনীয় সকল ধরণের উদ্যোগ গ্রহণ করে। জেলা পুলিশ কঠোর নিয়ামানুবর্তীতা ও স্বচ্ছতা বজায় রেখে মেধাবী-যোগ্য প্রার্থী নির্বাচনে শতভাগ সফলতা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী আবারো প্রমাণ করেছে, তারা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর ও বাংলাদেশ পুলিশ রক্তের ঋণ শোধ করতে দেশ প্রেমের মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, শতভাগ স্বচ্ছতার মধ্যে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করতে শারিরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণে কোন প্রকার অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অপশক্তির প্রয়োগ হয়নি। যারা চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা প্রকৃত পক্ষে মেধাবী ও যোগ্য।

তিনি চুড়ান্তভাবে নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, মেধাবী ও যোগ্যতা ভিত্তিতে আপনারা নির্বাচিত হয়েছেন। চুড়ান্তভাবে নির্বাচিতরা যদি কারো সাথে কোন আর্থিক লেনদেন করে থাকেন এবং ঐ অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে মনে করেন, তাহলে আপনি নিজেই প্রতারিত হয়েছেন। নিজের মেধা ও যোগ্যতাকে ছোট করে দেখেছেন এবং নিজের প্রতি বিশ্বাসহীনতার শামিল।

তিনি নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, যথাযথ প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে যোগ দিয়ে দেশ মাতৃকার সেবায় জনগণের জানমালের নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি নিয়োগ প্রক্রিয়া কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিআই-ওয়ান মোখলেছুর রহমান, ডিবি ওসি শাহ কামাল আকন্দ, রিজার্ভ পুলিশের পরিদর্শক মোঃ রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article