12 C
Munich
Sunday, May 17, 2026

ডিএমসিতে কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন

Must read

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট বা বাইপাস সার্জারির জন্য কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করা হয়েছে। কার্ডিয়াক সার্জারি বিভাগটি আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক উদ্বোধন করেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর (নতুন ভবন) তৃতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পশ্চিম পাশে কার্ডিয়াক সার্জারি বিভাগটি চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে ডিএমসিতে শুধু কার্ডিয়াক সার্জারিই হবে না, হবে ভাস্কুুলার সার্জারিও। এ বিভাগ চালুর মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাবেন। এখন থেকে ঢামেক হাসপাতালে বাইপাস সার্জারি করা যাবে জানিয়ে তিনি বলেন, এই সার্জারি করতে ব্যয় হবে ৪০/৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রদানের প্রেক্ষিতে অত্যাধুনিক একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারী ও ভাসকুলার সার্জারী তৈরি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট হাসপাতালে বাইপাস সার্জারী করতে ৪/৫ লাখ টাকা ব্যয় হয়। বিদেশে আরো বেশি। সেখানে ঢামেকে এই বিভাগটি চালু হওয়ায়, এখানে খরচ হবে ৪০/৫০ হাজার টাকা। আমরা দরিদ্র মানুষের কথা চিন্তা করেই এই ব্যবস্থা নিয়েছি।

জাহিদ মালেক বলেন, রোগীদের আধুুনিক সেবার প্রায় সব বিভাগ ঢাকা মেডিকেলে বিদ্যমান। তবে কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারির মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। সে পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুুলার সার্জারি বিভাগ চালুর ব্যবস্থা নেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর তেঁজগাওস্থ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article