15.1 C
Munich
Tuesday, May 26, 2026

যুব শ্রমিক লীগ নেত্রকোনা জেলা শাখার কমিটি গঠন সভাপতি মোঃ জসিম উদ্দিন খান-মোঃ জালাল উদ্দিন সম্পাদক

Must read

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ শ্রমিক লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মোঃ জসিম উদ্দিন খানকে সভাপতি মোঃ জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট যুব শ্রমিক লীগ নেত্রকোনা জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

যুব শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব এ কে এম রফিকুল ইসলাম গতকাল রবিবার এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নেত্রকোনা জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন শান্তি, সাংগঠনিক সম্পাদক হালিম আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মিল্টন মিয়া, অর্থ সম্পাদক ইদ্রিস আলী তালুকদার, আইন ও দর কষাকষি সম্পাদক ইমু মিয়া, শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সজল চন্দ্র দাস, শ্রমিক কল্যাণ ও উন্নয়ন সম্পাদক বিশ্বজিৎ কর্মকার, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সুমন চন্দ্র বর্মণ ও মহিলা বিষয়ক সম্পাদক মনি কর্মকার প্রমূখ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, নব-গঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের মেধা মননশীলতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে যুব শ্রমিক লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে বাংলার মেহনতি মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেবেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article