আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর হাওরের কিনার থেকে সুষেন সরকার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে খালিয়াজুরী নগর ইউনিয়নের আদমপুর গ্রামের হরেন্দ্র সরকারের ছেলে সুষেন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সুষেনকে খোঁজ পায়নি। প্রায় ১৮ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের বল্লবপুর গ্রামের কালিহাটি হাওরের পাড়ে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল।


