18.9 C
Munich
Monday, June 15, 2026

কেন্দুয়ায় শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মাদ্রাসার মুহ্তামিমকে আটক

Must read

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি: মাদ্রাসার শিশু শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টা অভিযোগে মাদ্রাসার মুহ্তামিমকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা সদরের বাদে আঠারবাড়ী মা হওয়া (আঃ) কওমী মহিলা মাদ্রাসায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা আবুল খায়ের বেলালী স্থানীয় শিক্ষানুরাগীদের সহায়তায় ২০১৫ সালে কেন্দুয়া উপজেলা সদরে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুহ্তামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে মাদ্রাসার মুহতামিম শিশু শ্রেণির শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্ত-চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে মুহতামিমকে হাতে নাতে ধরে ফেলে।

পরে স্থানীয় লোকজন মুহতামিমকে গণধোলাই দেয়ার সময় খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মুহতামিমকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার মুহতামিমকে আটকের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article