10.7 C
Munich
Monday, May 18, 2026

স্যারের বাসার সানসাইড ভেঙ্গে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) নিহত হয়েছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে সে নিহত হয়।

আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে। আরজুর আকিস্মক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। ঘনিষ্ট বন্ধু রাতুল জানায়, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাংকার আব্দুল হামিদের বাসায় যায় প্রসেনজিৎ নামে এক শিক্ষকের কাছে পড়তে। 
 
স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে দেখছিল । এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। 
 
চিকিৎসকরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে। এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাটী, বন্ধু, শিক্ষক ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। আরজুর মুখখানা শেষবারের মত দেখতে ছুটে আসে তার বাসায়।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article