Monday, August 17, 2026

ঝিনাইদহে সার তৈরীর অবৈধ কারখানা সীলগালা, মালিকের জেল-জরিমানা

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার ১৬ মাইল এলাকায় সার তৈরীর একটি অবৈধ কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন।

এসময় মালিক ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪৫)কে এক মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ১৬ মাইল এলাকায় একটি সার তৈরীর অবৈধ কারাখানা গড়ে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ১৭.৪ টন ম্যাগনেশিয়াম সালফেট, ১০ টন এসিড, ৪টন জিংঙ্গ সালফেট ও কাঠের গুড়া জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আসাদুল ইসলামকে। পরে আদালত বসিয়ে আসাদুলকে ১ মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সীলগালা করে আদালত।

ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফকখারুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article