15.1 C
Munich
Tuesday, May 26, 2026

কিশোরগঞ্জে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি দুর্ভোগ-আতংকে পৌরবাসী

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ প্রদান, পেনশন প্রথা চালুর দাবিতে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ পৌরসভায় কর্মবিরতি পালন করা হচ্ছে।

এই কর্মবিরতির কারণে রাতের বেলায় কিশোরগঞ্জ পৌরসভায় পালন করা হয় নিষ্প্রদীপ মহড়া। রাস্তা ও অলিগলিতে কোন লাইট জ্বলেনি। ফলে অন্ধকারে ডুবেছিলো সমস্ত শহর। মাদক বিক্রেতা, মাদক সেবী, চোর ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় আতংকে প্রথম রাত কেটেছে পৌরবাসীর। ভূক্তভোগী কয়েকজন পৌরবাসী জানান, প্রথম রাতটি অন্ধকার আর আতংকে কেটেছে আমাদের। যদি আরো এমন রাত কাটাতে হয় তবে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে।

আন্দোলনকারীরা জানান, পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী এ আন্দোলন এবং কর্মবিরতি করছি আমরা। সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন।

একই ভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, সমবায় অধিদপ্তর ও উপজেলা পরিষদসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন।

অথচ জনসেবকের দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে।

এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বেশিরভাগ পৌরসভায় স্থানীয় ও রাজস্ব আয় না থাকায় ২ থেকে ৫২ মাস পর্যন্ত বেতন পাচ্ছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article