মতিন রহমান।। ”চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা“ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
রোববার (২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি,বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুুদ উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক।


