25.4 C
Munich
Sunday, June 21, 2026

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে অস্ত্র-গুলি ও মাদক

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

মসিউর রহমান শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার নুর হোসেন কাজীর ছেলে। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল, অস্ত্র ও গুলি।

মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদরথানাসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article