জেলার সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমি দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ সময় রেলের তিনএকর জমি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রেলের জমি দখলমুক্ত করতে অভিযান অব্যহত থাকবে জানিয়ে সীতাকু- উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদুল হক বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ি রেলের জমি দখল করে দোকানঘর বসিয়েছিল। সেগুলো উচ্ছেদ করে রেলের প্রায় তিন একর জমি উদ্ধার করা হয়েছে।’
চট্টগ্রামে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


