মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ হাসপাতাল রোডে ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুন) বিকালে হাসপাতাল রোডে অবস্থিত ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এসময় মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। উক্ত মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডাঃ ফজলে মাহমুদ রাব্বী (মামুন),ডাঃ মুন্নু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,যুবলীগ নেতা আবদুল আলিম তারা,প্যানেল মেয়র মিজানুর রহমান,আ’লীগ নেতা সাইফুল ইসলাম খোকা,এস এম ওমর আল ফারুক ও যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমূখ।
ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে বকশীগঞ্জে এই প্রথম আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সার্জন দ্বারা অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে অপারেশন করা হবে। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালেটি বেশ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের। চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ, রোগীদের জন্য ওয়েটিংরুম, ফার্মেসি, রোগীদের কক্ষসহ সব সুযোগ সুবিধা রয়েছে। ঘরের কাছে এমন একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় অনেক উপকার হবে এ এলাকার মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসহ জরুরি সেবাগুলো সহজেই এখান থেকে পাওয়া যাবে।


