মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বৃহস্পতিবার(১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় বকশীগঞ্জে উপজেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ/শ্রদ্ধাজ্ঞাপন করেন,বকশীগঞ্জ উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বকশীগঞ্জ পৌরসভা, বকশীগঞ্জ থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি,বেরসকারি প্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অপর্ণ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের র্যালী করা হয়।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ চওরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


