Friday, August 21, 2026

বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।।  বিএনপি-র সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নেতা কর্মীদের মুক্তি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুরের বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী ক‌মি‌টির অন্যতম সদস্য,সাবেক জেলা বিএনপির সভাপতি ও সা‌বেক এম‌পি এম র‌শিদুজ্জামান মিল্লাত।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল হক দুলাল,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কে.ইউ কলেজের সাবেক ভিপি,উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজামান মতিন,বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলার যুগ্ন সম্পাদক এডভোকেট আনিছুজামান গামা,উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক জুবাইদুল ইসলাম শামীম প্রমূখ্য।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে.ইউ কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article