Thursday, July 2, 2026

বকশীগঞ্জে দুই শিক্ষার্থী বহিস্কার,দুই শিক্ষককে অব্যহতি

Must read

মতিন রহমান।।  এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে জামালপুরের বকশীগঞ্জে  উপজেলার একটি কেন্দ্রের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গোপালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকে পরবর্তী দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার উপজেলার চন্দ্রবাজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। তিনি দুই ছাত্রকে বহিষ্কার করেন। এবং বগারচর গার্লস স্কুলে দুই শিক্ষার্থীকে একই সেটের নৈব্যক্তিক দেওয়ার অপরাধে ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোর্শেদ আলম ও গোপালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রসুলকে আগামী দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান,নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article