21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

Must read

মতিন রহমান।। আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব, এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সরকার আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article