13 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিনহাজ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।  মিনহাজ ওই এলাকার নুরনবীর ছেলে।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হোসেন বলেন,বুধবার দুপুরে বাড়ীর পাশে খেলা করছিলো শিশু মিনহাজ খেলা করা অবস্থায় পরিবারে লোকজনের অগোচরে বাড়ীর পাশে পুকুরে পানিতে পরে যায়। অনেক খোঁজাখোঁজি পর পুকুরে শিশু মিনহাজের লাশ ভেসে উঠে । সেখান থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন হাসপাতালে আনার আগেই শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article