21.2 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। সারা দেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগামী ৭ আগস্ট থেকে পৌরসভা ও ৭টি ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু প্রমূখ।
 
উক্ত পর্যালোচনা সভায় বক্তরা বলেন, ব্যাপক প্রচার-প্রচারণা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যেমে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তুলতে হবে। টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রতিটি এলাকায় মাইকিং করা হবে সেই সাথে উপজেলার ৫২৪টি মসজিদে আজানের পরে প্রচারণা চালানো হবে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ প্রতাপ নন্দী জানান,সাপ্তাহিক ছুটির দিন বাদে মাসব্যাপী টিকাদান কর্মসূচী চলবে এ সময় প্রতিটি ইউনিয়নে প্রতিদিন একটি কেন্দ্রে তিনটি বুথে টিকা দেওয়া হবে। এ পর্যায়ে টিকা নিতে মানুষকে আগেভাগেই নিবন্ধন করতে হবে না। টিকা নিতে ইচ্ছুক মানুষ টিকাকেন্দ্রে গেলে তার জাতীয় পরিচয়পত্র দেখেই টিকা দেওয়া হবে। পরে কেন্দ্রেই টিকাগ্রহীতার নিবন্ধন করবেন টিকাকেন্দ্রের লোকজন।পৌরসভাসহ ৭টি ইউনিয়নের সকল পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা টিকা পাবেন। এছাড়াও নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি চলবে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article