মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। চলমান করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে ট্রাক সেল চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নিবাহী অফিসার মুন মুন জাহান লিজা।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে উপজেলা নিবাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, যোগদানের পর হতে টিসিবির পণ্য সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের চেষ্টা করছিলাম,যা আজ সফলো হলো। নিম্ন আয়ের লোকজন কম মূল্যে ডাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন।পর্যায়ক্রমে সমগ্র উপজেলাতেই ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হবে।


