Thursday, July 2, 2026

ভারতের পুনেতে দেয়াল ধসে ১৫ জনের প্রাণহানি

Must read

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে আবাসিক ভবনের দেয়াল ধসে চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।
পুলিশ বলছে, যে ভবনের দেয়াল ধসে পড়েছে তার কাছেই অপর একটি ভবণের নির্মাণ শ্রমিকদের থাকার জন্যে টিনের ছাউনি তৈরি করা হয়েছিল। তার উপরেই ১০ ফুট উচ্চতার একটি দেয়াল ধসে পড়ে। এসময়ে শ্রমিকেরা ঘুমাচ্ছিল।
গত দুদিনের টানা বৃষ্টির কারণে দেয়ালটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরো বলছে, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে পাওয়া যায় কিনা সে কারণে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেয়ারও ঘোষণা দিয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article