19.4 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ নিলাক্ষিয়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভেনগাড়ী আরোহী আবু তাহের (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তাঁরা মিয়ার ছেলে।

নিহত আবু তাহের নিলাক্ষিয়া বাজার এলাকায় পান সুপারি ব্যবসা রয়েছে। বকশীগঞ্জ হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ (ওসি) নয়ন দাশ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর-বকশীগঞ্জ মহাসড়কে জামালপুরমুখী পণ্যবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে আবু তাহের চাকার ভেতরে ডুকে যায় এতে গুরুতর আহত হয় মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পথেই আবু তাহেরের মৃত্যু হয়। এ দূঘটনায় ভ্যানগাড়ী চালক শফিকুল (৩৫) আহত হয়ে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article