নিজেস্ব প্রতিনিধি।। পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ মোস্তাফিজুর রহমান সুমন দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন। এর আগে গত বছর তিনি সেরা কনটেন্ট নির্মাতাও নির্বাচিত হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কতৃক পরিচালিত এটুআই প্রকল্পের জনপ্রিয় ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’; যেখানে সোয়া ৫ লক্ষাধিক আইটি বিশেষজ্ঞ , দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট নির্মাণ ও শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন সৃজনশীল কর্ম পরিচালনা করে আসছে। প্রতি পাক্ষিকে এটুআই সারা দেশের মধ্যে সেরা কনটেন্ট নির্মাতা , সেরা উদ্ভাবক ,সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্বে ক্যাটাগরিতে সেরা শিক্ষক নির্বাচিত করেন। পিরোজপুর জেলার কৃতিসন্তান , পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ মোস্তাফিজুর রহমান সুমন এপ্রিলের ১ম পাক্ষিকের সেরা উদ্ভাবক নির্বাচিত হন। তিনি গত বছর নভেম্বরে ১ম পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা ও নির্বাচিত হয়েছিলেন। সুমন স্যারের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি একজন আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি এটুআই প্রকল্পের আইসিটি ঢাকা জেলা শিক্ষক এম্বাসেডর হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান বৈশ্বিক করোনা দুর্যোগে নিজ প্রতিষ্ঠানের আহমেদ বাওয়ানী একাডেমী অনলাইন স্কুল পেইজ পরিচালনার পাশাপাশি অন্যান্য অনলাইন পেইজ ও ইউটিউব চ্যানেলে শতাধিক ক্লাস নিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং ৪র্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে তিনি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান।
দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন-শিক্ষক মোস্তাফিজুর রহমান সুমন


