11.8 C
Munich
Wednesday, June 10, 2026

বকশীগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করলেন-কে.এম. তারিকুল ইসলাম

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ ধানুয়াকামালপুর স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব কে.এম. তারিকুল ইসলাম।

বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলায় আগমন করেন ও ধানুয়াকামালপুর স্থলবন্দর পরিদর্শন করেন।এ সময় তাকে অভ্যর্থনা জানান বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও ধানুয়াকামালপুর  স্থলবন্দর কর্তৃপক্ষ। পরে তিনি ধানুয়া কামালপুর স্থলবন্দরে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা,সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস,ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল , ব্যবসায়ী আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আলোচনায় সকলে বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব কে.এম. তারিকুল ইসলামের কাছে স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসেবা, আমদানি-রফতানি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তার সফর সঙ্গী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article