মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা সহ ৪ জন কে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড় ও চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকা থেকে গাঁজা সহ আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ পরিদর্শন (এসআই) ফিরোজ মিয়া, এএসআই জুবায়েল, এএসআই কামরুল, এএসআই বদরুল, এএসআই জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে। আটক কৃতরা হলেন উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে মৃত দেলোয়ার হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৫) ,পশ্চিম বাট্টাজোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল্লাহ আল আমিন(৩৯), একই এলাকার আবু বক্কর এর ছেলে ফুরকান আলম (৩২) , চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃতঃ আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ লুমা (২৫)।
বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বুধবার দুপুরে তাদেরকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


