18.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

Must read

মতিন রহমান।। জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে জামালপুর বকশীগঞ্জে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.বিপ্লব কুমার,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহরিয়ার,ডা. তাহনিয়া বিনতে নাসির প্রমুখ।

সভায় প্রধান আলোচক হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সিডিসি নাদিম মাহমুদ তার বক্তব্যে জানান, আগামী ১২-১৬ মার্চ টানা ৫ দিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বকশীগঞ্জ পৌরসভা এবং উপজেলার ৭টি ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকা দেওয়া হবে। পৌরসভায় ৩টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি টিম কাজ করবে। ১টি টিমে ৫ জন করে লোক থাকবে। টিকাপ্রদান কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও এই টিকা দিতে পারবেন।

এসময় উক্ত অবহিতকরন সভায় বিভিন্ন শ্রেণী- পেশার বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article