4 C
Munich
Monday, May 18, 2026

হোসেনপুরে বাল্য বিবাহের আয়োজন অভিভাবকগণ মুচলেকা দিয়ে রেহাই

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে নবম শ্রেণির এক ছাত্রী (১৫) রক্ষা পেয়েছে।

বাল্যবিয়ের আয়োজন চলার সময় শুক্রবার (২৮ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমল কুমার ঘোষ উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া ওই ছাত্রী স্থানীয় গলাচিপা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার জানান, দুপুরে উপজেলার গলাচিপা গ্রামে ওই স্কুল ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়রা এ খবর উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে দ্রুত বিয়ে বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হন। পরে তিনি স্কুল ছাত্রী বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এ সময় মেয়ের বাবা ছাড়াও বরের বাবা চরপুমদী গ্রামের সিরাজুল ইসলাম ও বিয়ের ঘটক সাহেদল বাগপাড়া গ্রামের আব্দুস সালামকে আটক করা হয়। বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ের বাবা, বরের বাবা ও ঘটককে অবগত করা হয়।

পরে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তারা সবাই মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article