মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম সম্রাট ও এস আই মোশাররফ হোসেনসহ ১০ জন পুলিশ সদস্য করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেন।
সোমবার (৮ ফ্রেব্রুয়ারি) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর উপস্থিতিতে ওসি,এসআইসহ ১০ পুলিশ সদস্য ভ্যাকসিন নেন।
এ সময় অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম সম্রাট বলেন, টিকা গ্রহণের পর আমি সম্পুর্ণ স্বাভাবিক বোধ করছি। আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বকশীগঞ্জের সব মানুষকে রেজিস্ট্রেশনের অনুরোধ করছি। করোনা টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সবাই সুস্থ থাকব ইনশাআল্লাহ।
বকশীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, এখন পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় রেজিস্ট্রেশন করেছেন মোট ১৯০ জন, গতকাল উদ্বোধনী দিনে ভ্যাকসিন নিয়েছেন ১০ জন,আজ পুলিশ সদস্যসহ ভ্যাকসিন নিয়েছেন ২৬ জন।



