21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে দুইটি বাল্যবিয়ে বন্ধ

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জের এসিল্যান্ড স্নিগ্ধা দাশের হস্তক্ষেপে একদিনেই দুইটি বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল  অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর দুই ছাত্রী।

শুক্রবার (১৫ জানুয়ারি) বকশীগঞ্জ পৌরসভার টিকরকান্দি ও উপজেলার ঝালরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাশ, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দী গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় রাহিলা কাদির উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রূপা রানীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাল্যবিয়ের অপরাধে কন্যার বাবা মোফাজ্জল হক নান্ডা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে রাতে উপজেলার ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আইরমারী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জায়েদার বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কন্যার বাবা বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উভয় পরিবারের মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে দুই ছাত্রীর বাবা-মার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বাবু সুশান্ত কুমার চক্রবর্তী ও বকশীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম‌্যমাণ আদালত সূত্রে জানা যায় বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article