15.1 C
Munich
Sunday, May 17, 2026

আমেনা খাতুনের কুলখানি আগামীকাল

Must read

বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মরহুম আজিজুর রহমানের স্ত্রী প্রয়াত আমেনা খাতুনের কুলখানি আগামীকাল শনিবার তার উত্তরার বাসভবনে (বাসা নং ৪৫, রোড নং ৩, সেক্টর-৩) অনুষ্ঠিত হবে।
মরহুমার পরিবারের সদস্যরা সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উক্ত কুলখানিতে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আমেনা খাতুন গত বুধবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।
তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। আমেনা খাতুন ২ পুত্র, এক কন্যা এবং নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুমার বড় ছেলে আনিসুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আজিমপুর কবরস্থানে প্রয়াত আমেনা খাতুনের লাশ দাফন করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article