মতিন রহমান।। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুর বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মালিবাগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে।
উক্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক একেএম হানান, যুবলীগের আহবায়ক মারুফ সিদ্দিকী, সেচ্ছা সেবকলীগের আহবায়ক আগা সায়ূম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার প্রমুখ।
উল্লেখ্য ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।


